# Tags

হাই কোর্টের নির্দেশ থাকা স্বত্বেও কাজে ফেরানো হচ্ছে না বিটিভির ৪০ জন জেলা প্রতিনিধিকে

কালের নিউজ ডেক্স রিপোট: বাংলাদেশ টেলিভিশনের কর্মরত সকল জেলা প্রতিনিধিদের গত বছরের ৩১ শে অক্টোবর-২০২৪ তারিখে একযোগে ৫৭ জন জেলা প্রতিনিধিকে কোন কারণ দর্শানো ছাড়াই এক আদেশে চাকুরীচুত করা হয়। দীর্ঘ সময় কাজ করা সকল প্রতিনিধি তাদের এই আদেশ প্রত্যাহার পূর্বক পূণরায় কাজে যোগদানের জন্য পুনর্বহালের আবেদন করেন।
কিন্তু কর্তপক্ষ তাদের কথা বিবেচনায় না নিয়ে নতুন করে প্রতিনিধি নিয়োগের সার্কুলার জারি করেন।

এমতাবস্তায় চাকুরিচ্যুত ৫৭ জনের মধ্যে ৪৩ জন প্রতিনিধি বিটিভির এই আদেশ বাতিলে ১৩ নভেম্বর ২০২৪ সালে একটি রিট পিটিশন দাখিল করে। পরে আরো দুটি রিট মামলা করা হয়। এই রিটের উপর শুণাণী শেষে ২০ নভেম্বর ২০২৪ সালে বিটিভির চাকরি থেকে অব্যহতির আদেশসহ নতুন নিয়োগ প্রক্রিয়া ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। স্থগিতাদেশের সাথে রুলনিশিও জারি করেন আদালত। এরপর ওই আদেশের বিরুদ্ধে বিটিভি কর্তপক্ষ চেম্বার জজে আপিল করলে মামলাটি সুপ্রিম কোর্টে শুনানী হয়। শুনানী শেষে সুপ্রিম কোর্ট মামলাটির শুনানীর ভিত্তিতে স্থিতি অবস্থা জারি করেনে সেই সজ্ঞে রুলনিশি শুনাণী ও নিস্পতির জন্য হাইকোর্টে ফেরত পাঠান। হাইকোট শুনানী শেষে গত ২০২৫ সালের ০৩ সেপ্টম্বর তারিখে যতাযথ নিয়মে চাকুরীচ্যুত করা হয়নি মর্মে জেলা প্রতিনিধিরা বর্তমানে কর্মরত আছেন এবং পরবর্তী কার্যকর প্রদেক্ষপ না নেওয়া পর্যন্ত মামলার সকল প্রতিনিধির বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেন। এদিকে হাইকোর্টের রায়ের প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত নানা টালবাহানায় বিটিভি কর্তপক্ষ কার্যকরী কোন প্রদক্ষেপ নিচ্ছে না।
বিটিভি’র পেশাদার এসকল সংবাদকর্মীরা জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক সরকার এমনকি তত্ত্ববধায়ক সরকারের শাসন আমলেও নিয়োগপ্রাপ্ত হয়ে পেশাদারিত্বের সাথে কাজ করে আসছেন। প্রায় ২০/২২/৩৪/৪০ বছরেরও অধীক সময় ধরে কাজ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে এই কর্মের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন কওে আসছেন। দীর্ঘ ১২ মাস যাবৎ কর্মহীন থাকার ফলে অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এরই মধ্যে ২ জন প্রতিনিধি বয়ষসীমার কারনে অবসরের দারপ্রান্তে উপনিত হয়েছেন। জীবনের অর্ধেকেরও বেশী সময় এই প্রতিষ্ঠানে কাজ করে শেষ সময়ে এসে এমন দূর্ভোগে পরে অনেকেই হতাশায় ভুগছেন। ভুক্তভোগীরা বিটিভি কতৃপক্ষকে বিষয়টিকে মানবিক ভাবে বিবেচনায় নিয়ে কোর্টের রায়কে সম্মান দিয়ে অচিরেই যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে বিটিভির কর্মকর্তার সাথে কথা হলে তারা জানান, কোটের রায়ের পরে মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত আসবে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।